নদী থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

অন্যান্য
Spread the love

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: 

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর গড়াই নদী থেকে তারা শংকর সরকার (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ মডেল থানা পুলিশ। 

নিহত তারা শংকর সরকার (৪৫) জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তারা শংকর বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, শিক্ষক নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। পরে সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *